"SYLVIA" পলিক্লিনিক এন্ড ডায়গোনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন মানবাজারে

অমরেশ দত্ত, মানবাজার: মানবাজার ইন্দকুড়িতে রবিবার শুভ উদ্বোধন হল সিলভিয়া পলিক্লিনিক এন্ড ডায়গোনিস্টিক সেন্টারের। এদিন অতিথিদের উপস্থিতিতে ফিতে কেটে শুভ উদ্বোধন করেন মানবাজার এলাকার বিশিষ্ট চিকিৎসক ডা: গোপাল চন্দ্র লায়েক। পাশাপাশি এদিন উপস্থিত অতিথিদের চন্দনের ফোটা, উত্তরীয়,পুস্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।
 
জানা যায়, চাইল্ড স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট, স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহ কলকাতার বিশিষ্ট ডাক্তারদের আনা হবে ভালো পরিষেবা প্রদানের জন্য।এই ধরনের প্রতিষ্ঠান হওয়াতে উন্নত পরিষেবা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন এলাকার মানুষজন।
পাশাপাশি এদিন অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।দূর দূরান্ত থেকে রোগীরা আসেন এদিন চিকিৎসা পরিষেবা নিতে। রোগীরা স্বাস্থ্য পরিষেবা পেয়ে খুবই খুশি। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.