অমরেশ দত্ত, মানবাজার: গ্রীস্মের আমেজে স্বামী নিগমানন্দ পাবলিক স্কুলে বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে শুরু হল সামার ক্যাম্প। মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যদিয়ে ফিতে কেটে ক্যাম্পের শুভ সূচনা হয়।অংক দৌড়, চামচ দৌড়, মিউজিকাল চেয়ার, অংকন প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে খুদে প্রতিযোগিদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ক্যাম্পে খেলাধুলো, হই হুল্লোড় এক কথায় মেগা ইভেন্ট। সব মিলিয়ে খুশির মুহূর্ত এদিন বিদ্যালয় প্রাঙ্গনে।
এদিন সকলের উপস্থিতিতে আনন্দময় আবহে ভরে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন।এদিন অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি তারা জানান, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মনোযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে, যা খুদে পড়ুয়াদের সার্বিক বিকাশে সাহায্য করবে।