ভোটারদের ধন্যবাদ জানাতে বাড়ি বাড়ি বিজেপির মিষ্টির প্যাকেট বিতরণ মানবাজার নামোপাড়াতে

অমরেশ দত্ত, মানবাজার: রাজ্যে পালা বদল, নির্বাচনে জয়ের পর মানবাজার এলাকার ভোটারদের ধন্যবাদ জানাতে অভিনব উদ্যোগ নিল গেরুয়া শিবির। ভারতীয় জনতা পার্টির দলীয় কর্মী-সমর্থকেরা মানবাজার নামোপাড়া ১নং বুথে বাড়ি বাড়ি গিয়ে মিষ্টির প্যাকেট বিলি করেন। জানা গিয়েছে, নির্বাচনে জয়ের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দীপেন মুখার্জী, লোটন মুখার্জী, সঞ্জয় চক্রবর্তী, মিলন চক্রবর্তী সহ অন্যান্য নেতাকর্মীরা। মুলত বিজেপি কর্মীদের দাবি, এলাকার মানুষের সমর্থন ও আশীর্বাদেই দল বিপুল ভোটে জয় পেয়েছে। তাই মানুষের কাছে পৌঁছে তাঁদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী দিনেও এলাকার উন্নয়নে কাজ করার বার্তা দেওয়া হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.