নিজস্ব সংবাদদাতা, কেন্দা: রাতের অন্ধকারের বনদপ্তরের জমির উপর অবৈধভাবে সাদা পাথর উত্তোলনের চেষ্টা, হাতেনাতে ধরলো গ্রামবাসীরা।বৃহস্পতিবার গভীর রাত নাগাদ ঘটনাটি ঘটে মানবাজার ১ ব্লকের কেন্দা থানার ডাকাকেন্দু গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডাকাকেন্দু ডি এলাকায় একটি সাদা পাথরের ঢিপি ছিলো, রাতের অন্ধকারে কেউ বা কারা ট্রাক্টর জেসিবি নিয়ে সেটি ভাঙার চেষ্টা করে। শুক্রবার ভোর রাত নাগাদ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কংসাবতী দক্ষিণ বন বিভাগের মানবাজার ১ নং রেঞ্জের বনকর্মীরা ও কেন্দা থানার পুলিশ এবং একটি পাথর বোঝাই করার জন্য ট্রাক্টর, জেসিবি মেসিন ও স্কুটি বাজেয়াপ্ত করে। বনদপ্তর সূত্রে জানা যায়, এই ঘটনায় কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি।