প্রধান শিক্ষক বিশ্বরূপ মন্ডলের রাজকীয় বিদায় সংবর্ধনা! সোনার আংটি উপহার এলাকাবাসীর

অমরেশ দত্ত, মানবাজার:মানবাজার ১ ব্লকের উদয়পুর প্রাথমিক বিদ্যালয় সাক্ষী থাকলো এক ঐতিহাসিক মুহূর্তের। দীর্ঘ কর্মজীবনের শেষে অবসর গ্রহণ করলেন উদয়পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বরূপ মন্ডল। এদিন বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত হয় এক হৃদয়স্পর্শী অনুষ্ঠান।এদিন উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিন বিশ্বরূপবাবুকে সোনার আংটি উপহার দেন এলাকাবাসীরা।
এদিন বিশ্বরূপবাবু আবেগঘন পরিবেশে বিদ্যালয়ের প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরেন।তিনি জানান,আমি শিক্ষার্থীদের সব সময় পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করেছি।আগামী দিনের শুধুমাত্র ভালো শিক্ষার্থী হিসেবেই নয়,সেই সঙ্গে ভালো মানুষ হয়ে উঠুক স্কুলের নাম উজ্জ্বল করুক এটাই আমি আন্তরিকভাবে কামনা করি।
মানবাজার ১ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা জানান, বিশ্বরূপবাবু বিদ্যালয়ের উন্নয়নে ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে বিশেষ ভূমিকা পালন করেছেন।তার অবদান আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
উদয়পুর প্রাথমিক বিদ্যালয় উন্নয়নে মিলিত ভাবে জমি দান করলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বরূপ মন্ডল, স্কুলের সহ শিক্ষিকা সুমনা দত্ত, সহ শিক্ষক দয়াময় সিং সর্দার, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক কুমারেশ দত্ত। এদিনের অনুষ্ঠানে জমি দাতারা মানবাজার ১ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরার হাতে জমির দলিল তুলে দেন।পাশাপাশি এদিন বৃক্ষরোপন করা হয়।
এদিনের অনুষ্ঠানে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।প্রত্যেকের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি মনোরম হয়ে ওঠে। এই বিদায় শুধু বিদ্যালয়ের নয় গোটা মানবাজার মহকুমা এলাকার একটি স্মরণীয় মুহূর্ত।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.