মানবাজার: "পাথরমহড়া জাগরণ শিক্ষা নিকেতনে" বর্ণাঢ্য বার্ষিক অনুষ্ঠান


অমরেশ দত্ত, মানবাজার: বর্ণময় কর্মসূচির মধ্যদিয়ে পাথরমহড়া জাগরণ শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। শনিবার অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জমকালো আয়োজনে ছাত্র-ছাত্রীদের কবিতা, আবৃত্তি, নাচ, গানে মনমুগ্ধকর পরিবেশনায় উদযাপিত হল দিনটি।এযেন সুর আর ছন্দের মেলবন্ধন।এদিন সকলের উপস্থিতিতে আনন্দময় আবহে ভরে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন।
মেধা পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হল। এদিন কৃতি শিক্ষার্থীদের সন্মানিত করল বিদ্যালয় কর্তৃপক্ষ।  বিদ্যালয়ের পক্ষ থেকে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ উপহার তুলে দেওয়া হল। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের হাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও একাডেমিক পুরস্কার তুলে দেওয়া হয়। 
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র অভি কর্মকারের জন্মদিন পালন করা হল। এদিন বিদ্যালয়ের প্রাঙ্গনে চলে জমিয়ে খাওয়া দাওয়া। মেনুতে ছিল লুচি, পোলাও, মাংস।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের সহায়তায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।ছাত্র,ছাত্রী,অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক,শিক্ষিকা মিলিয়ে প্রচুর মানুষ জন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিভাবকদের মতামত, আমাদের স্কুলে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো  এবং এই ধরনের অনুষ্ঠান হওয়ায় আমরা খুবই খুশি।
বিদ্যালয়ের সম্পাদক সন্দীপ মাহাতো, এদিন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের ধন্যবাদ জানান। আগামী দিনে এরকম সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ ভাবে আমরা আরো অনুষ্ঠান করব বলে জানান তিনি।
এদিনের অনুষ্ঠানে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।প্রত্যেকের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি মনোরম হয়ে ওঠে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের সহায়তায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। 
মানবাজার পাথরমহড়া জাগরণ শিক্ষা নিকেতনের বার্ষিক অনুষ্ঠান শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়— বরং ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে সেবা, আধ্যাত্মিকতা ও নৈতিকতার বীজ বপনের এক সুদূরপ্রসারী সামাজিক প্রয়াস হিসেবেই এই অনুষ্ঠান বিশেষ গুরুত্ব অর্জন করবে বলে ধারণা বিদ্যালয় কর্তৃপক্ষের।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.