সকল জল্পনা–কল্পনার অবসান, পুনরায় মানবাজার বিধানসভার প্রার্থী হলেন সন্ধ্যারানী টুডু

অমরেশ দত্ত, মানবাজার: সকল জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় মানবাজার বিধানসভার প্রার্থী হলেন সন্ধ্যারানী টুডু। প্রার্থীত্ব লাভে উল্লাস মানবাজার বিধানসভা এলাকায়। সামনেই বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দামামা কার্যত বেজে গিয়েছে। আর এর মধ্যেই মঙ্গলবার বিকেলে মানবাজার বিধানসভার প্রার্থী হিসেবে পুনরায় সন্ধ্যারানী টুডু'র নাম ঘোষণা হওয়ার পরেই উৎসবের চেহারা নেয় এলাকায়।এদিন উৎসবমুখর পরিবেশ দেখা যায় সবুজ শিবিরে।এদিন সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। প্রত্যেকের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.