২৩ এপ্রিল প্রথম দফার ভোট: ১৫২কেন্দ্রে শুরু বিধানসভা নির্বাচন৷কোন কোন জেলায়? জানুন বিশদে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল। এই দফায় রাজ্যের মোট ১৫২টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ জেলায় এই দফার ভোট অনুষ্ঠিত হবে।

প্রথম দফায় যেসব জেলায় ভোটগ্রহণ হবে সেগুলি হল— কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া।

এই দফায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা ও জঙ্গলমহলের বেশ কয়েকটি জেলায় ভোট হওয়ায় রাজনৈতিক মহলেও উত্তেজনা তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রচার জোরদার করেছে এবং ভোটকে কেন্দ্র করে প্রশাসনও প্রস্তুতি শুরু করেছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.