নিজস্ব সংবাদদাতা, মানবাজার: এক বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার করল মানবাজার থানার পুলিশ। বুধবার সকালে দেহটি উদ্ধার হয় মানবাজার থানার দেশ্যারডি গ্রামের একটি ডুংরি থেকে। পুলিশ সূত্রে জানা যায়, মৃতার নাম মঞ্জুরানী মান্ডি, বয়স ৬০। তার বাড়ি দেশ্যারডি গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত একুশে জ্যৈষ্ঠ থেকে নিখোঁজ ছিলেন মহিলা। একটি ডুংরির ঝোপ থেকে দুর্গন্ধ পেয়ে তাকে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মানবাজার থানার পুলিশ দেহটি উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করলে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।