নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা: গাছ থেকে এক বৃদ্ধর দেহ উদ্ধার করল পুঞ্চা থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে দেহটি উদ্ধার হয় পুঞ্চার পায়রাচালী গ্রামের অদূরে একটি জঙ্গল থেকে। পুলিশ জানিয়েছে মৃতের নাম আনন্দ বাউরী (৭২)। তার বাড়ির পায়রাচালী গ্রামেই। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল দশটা নাগাদ গ্রামের অদূরে একটি জঙ্গলের গাছে তাকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুঞ্চা থানার পুলিশ। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।