নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান: মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুরুলিয়ার বান্দোয়ান থানার পুলিশ। বুধবার রাত্রে পুলিশের কাছে খবর আছে বান্দোয়ান বাসস্ট্যান্ডে এক অজ্ঞাত মহিলা ঘোরাঘুরি করছে। খবর পেয়ে রাত্রি নটা নাগাদ বান্দোয়ান থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় এবং ওই মহিলা কে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মহিলাটি মানসিকভাবে অসুস্থ। তার বাড়ি ঝাড়গ্রামের বিনপুর থানা এলাকায়। এরপরেই তার পরিবারের সাথে যোগাযোগ করে বান্দোয়ান থানার পুলিশ। বৃহস্পতিবার ওই মহিলাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের অনুমান হয়তো কোন বাসে চেপে ভুল বসতো সে বান্দোয়ানে চলে এসেছিল।