ওয়েস্ট বেঙ্গল বায়োকেমিক মেডিক্যাল কাউন্সিলের ৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে নদীয়া জেলার মাজদিয়াতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল বায়োকেমিক মেডিক্যাল কাউন্সিলের ৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠান। এদিন অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।কাউন্সিলের পক্ষ থেকে অতিথিদের পুষ্পস্তবক, উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। জমকালো আয়োজনে মনমুগ্ধকর পরিবেশনায় পালিত হয় দিনটি।
বিশরী বানেশ্বর বায়োকেমিক মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের ডা: মথন চন্দ্র মাহাতোকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি ২০২২ সালের কাউন্সিলের টপার, উক্ত কলেজের প্রথম স্থানাধিকারী শিক্ষার্থী অমৃতকুমার বাউরীকে কাউন্সিলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
এদিনের অনুষ্ঠানকে ঘিরে প্রত্যেকের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকলের উপস্থিতি ও সহযোগিতায় এদিনের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রত্যেকের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি মনোরম হয়ে ওঠে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.