অমরেশ দত্ত, পুঞ্চা: তারুণ্যের গর্জন ও উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে মানবাজার বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শনিবার পুঞ্চা শহরে অনুষ্ঠিত হল যুব বিজয় সংকল্প যাত্রা ও সমাবেশ। এদিন বিকেলে কৃষক বাজার থেকে একটি মিছিল শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে।এরপর একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।এদিনের সমাবেশে দলের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়।
দলীয় সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু,পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জী, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, জেলা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সহ-সভাপতি গুরুপদ টুডু সহ জেলা ও ব্লক নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীবৃন্দ ও বিশিষ্টজনেরা।
এদিনের যুব বিজয় সংকল্প সমাবেশ শুধুমাত্র অনুষ্ঠান নয়, ঐক্য ও সম্প্রীতির প্রতীক। প্রত্যেকের হৃদয়ের বন্ধন আরও দৃঢ় করাই যেন অঙ্গীকার। এই লক্ষ্যে সভামঞ্চ থেকে বক্তারা আগত তৃণমূল কর্মীদের শুভেচ্ছা জানান এবং দলের ভবিষ্যৎ কর্মসূচির দিকনির্দেশ দেন। পাশাপাশি এদিন আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সংগঠনকে মজবুত করতে উদ্যোগী হল মানবাজার বিধানসভার তৃণমূল যুব নেতৃত্ব।