"মাদকতার অভিশাপ নয় চাই সুন্দর জীবন" আবগারি দপ্তরের বিশেষ সচেতনতা শিবির

নিজস্ব সংবাদদাতা, কেন্দা:"মাদকতার অভিশাপ নয় চাই সুন্দর জীবন" মূলত এই লক্ষ্যকে সামনে রেখেই আবগারি দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার পুঞ্চা ব্লকের কেন্দা থানার পুনুড়া গ্রামে আয়োজিত হল বিশেষ সচেতনতা শিবির।মুলত মদের কারণে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে, তাই এদিন পুনুড়া গ্রামের শিব মন্দিরের সন্নিকটে আবগারি দপ্তরের পক্ষ থেকে চোলাই মদ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।পাশাপাশি এদিন গ্রামের সাধারণ মানুষজন স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার আশ্বাস দেন।এদিনের শিবিরে এলাকার মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.