অমরেশ দত্ত, মানবাজার: মাধ্যমিক পরীক্ষা মানেই টেনশন, উদ্বেগ আর সময়ের সঙ্গে লড়াই। কিন্তু সেই গুরুত্বপূর্ণ সময়ে পরীক্ষার্থীদের একা ছাড়েনি প্রশাসন। একাধিক ঘটনায় মানবিকতা, দায়িত্ববোধ ও দ্রুত সিদ্ধান্তের নজির গড়ল মানবাজার রেঞ্জের বনদপ্তরের কর্মীরা। মানবাজার রেঞ্জ অফিসার, বিট অফিসার ও বনদপ্তরের কর্মীদের সক্রিয়তায় নির্বিঘ্নে পরীক্ষায় পৌঁছাত মাধ্যমিক পরীক্ষার্থীরা। পাশাপাশি পরীক্ষার শেষ দিনে পরীক্ষার্থীদের উৎসাহিত করতে চকলেট বিতরণ করা হয় বন সহায়কদের পক্ষ থেকে।
মাধ্যমিক পরীক্ষার্থীরা জানায়, পৌঁছাতে দেরি হলে বন সহায়করা মোটরসাইকেলে তাদের সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হত।নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষায় বসতে পেরে খুশি তারা।” জানা যায়, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছিল।অভিভাবকরা জানান, “প্রশাসন পাশে না দাঁড়ালে আমরা খুব সমস্যায় পড়তাম। এই উদ্যোগ আমাদের অনেক ভরসা দিয়েছে।”
মাধ্যমিকের মতো জীবনের প্রথম বড় পরীক্ষায় প্রশাসনের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা শুধু সমস্যা সমাধানই করেনি, বরং পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে আস্থা ফিরিয়েছে। বই-খাতার বাইরে দাঁড়িয়ে মানবিকতার পাঠ যে প্রশাসনও দিতে পারে, পুরুলিয়ার এই ঘটনাগুলো তারই প্রমাণ।