অমরেশ দত্ত, পুরুলিয়া: তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিক পুরুলিয়া জেলার রাহুল মন্ডল।দীর্ঘদিন ধরেই দলের হয়ে কাজ করে আসছেন একনিষ্ঠভাবে।দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত, তৃণমূল স্তরের সক্রিয় নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে অন্যতম। সামনেই বিধানসভা নির্বাচন, তাই দায়িত্ব বেড়েছে তৃণমূলের একনিষ্ঠ কর্মীর। বর্তমানে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস যুব সম্পাদকের দায়িত্বে তিনি।
মানবাজারে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজিব লোচন সরেন এবং জেলা যুব সভাপতি গৌরব সিং যেভাবে কাজ করছেন, খুব ভালো ফলাফল হবে বলে আশাবাদী।পাশাপাশিচতুর্থবারের জন্যে আবারও বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়।মানবাজার বিধানসভায় ত্রিশ হাজারের বেশি ভোটে লিড করবেন বলে জানান তিনি।
পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস যুব সম্পাদক এদিনের সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দেন, পশ্চিমবঙ্গ সরকারের বিগত ১৫ বছরের গৌরবোজ্জ্বল উন্নয়নের অধ্যায়, বর্তমান সরকারের উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও মানুষের জীবনে বাস্তব পরিবর্তনের ছবি যে ভাবে ফুটে উঠেছে পাশাপাশি উপস্থিত মানুষের উৎসাহ ও অংশগ্রহণ প্রমাণ করে—উন্নয়নের পথে বাংলা আজ অপ্রতিরোধ্য।