অমরেশ দত্ত, মানবাজার: রবিবার মানবাজার মডার্ন পাবলিক স্কুলের সরস্বতী প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল এক অভিনব ও তাৎপর্যপূর্ণ বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন উৎসবমুখর পরিবেশে একাধিক সুসজ্জিত টোটো শোভাযাত্রায় অংশগ্রহণ করে।বাগদেবীকে বিদায় জানাতে শোভাযাত্রাতে সামিল হন স্কুলের শিক্ষার্থী অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক, শিক্ষিকারা।
বিদ্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মানবাজার কৃষক বাজার, পোস্ট অফিস মোড়, ব্যাংক মোড়, হাসপাতাল মোড়, চকবাজার মোড়, পোদ্দার পাড়া হয়ে সারা শহর পরিক্রমা করে। এদিন সরস্বতী পুজোর শোভাযাত্রাকে কেন্দ্র করে রাস্তায় উত্তেজনা বা অসুবিধা না ঘটে সে দিকেই সদা তৎপর ছিল মানবাজার পুলিশ প্রশাসন।
পাশাপাশি উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের প্রাঙ্গনে চলে জমিয়ে খাওয়া দাওয়া। মেনুতে ছিল ফ্রাইডরাইস, সবজি, মাংস ও চাটনি। এদিন সকলের উপস্থিতিতে আনন্দময় আবহে ভরে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন।
এদিনের অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকলের উপস্থিতি ও সহযোগীতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।প্রত্যেকের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি মনোরম হয়ে ওঠে।
এদিনের এই শোভাযাত্রা শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়— বরং ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে সেবা, আধ্যাত্মিকতা ও নৈতিকতার বীজ বপনের এক সুদূরপ্রসারী সামাজিক প্রয়াস হিসেবেই এই অনুষ্ঠান বিশেষ গুরুত্ব অর্জন করবে বলে ধারণা বিদ্যালয় কর্তৃপক্ষের।