অমরেশ দত্ত, মানবাজার: উৎসবমুখর পরিবেশ মানবাজার সরস্বতী শিক্ষা সদন প্রাঙ্গনে। মুলত এবারের পুজোর আনন্দ, তার সঙ্গে ছুটির মেজাজ এক কথায় মেগা ইভেন্ট।সব মিলিয়ে খুশির মুহূর্ত। শনিবার সরস্বতী পুজো উপলক্ষে মানবাজার সরস্বতী শিক্ষা সদনে আয়োজিত হল প্রীতিভোজ অনুষ্ঠান। এদিন বিদ্যালয়ের প্রাঙ্গনে চলে জমিয়ে খাওয়া দাওয়া। মেনুতে ছিল খিচুড়ি, সবজি, চাটনি, পাঁপড়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের সহায়তায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ছাত্র, ছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক, শিক্ষিকা, অতিথি সমাগম মিলিয়ে অনুষ্ঠানে প্রায় এক হাজার জন উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সভাপতি সত্যেন চ্যাটার্জী বলেন, এই ধরনের অনুষ্ঠানে তিনি যথেষ্ট উচ্ছসিত।পাশাপাশি ছাত্র, ছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা, প্রত্যেক কর্মীদের আন্তরিক অভিনন্দন জানান। প্রধান শিক্ষক তরুণ ব্যানার্জী স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের ধন্যবাদ জানান।পাশাপাশি আগামী দিনে এরকম সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ ভাবে আমরা আরো অনুষ্ঠান করব বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানকে ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।