অমরেশ দত্ত, মানবাজার: পুরুলিয়া জেলার প্রত্যন্ত এলাকার আদিবাসী পড়ুয়াদের জন্য মানবাজার১ ব্লকের রামনগরে চালু হতে চলেছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল।জানা যায়, বান্দোয়ানের পুনশ্যা এলাকায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলটি মঞ্জুর করা হয়েছে। বান্দোয়ানের পুনশ্যা এলাকায় স্কুলের কাজ সম্পূর্ন হয়নি, তাই মূলত পুরুলিয়া জেলা শাসকের নির্দেশে ও মানবাজার মহকুমা শাসকের তত্ত্বাবধানে অস্থায়ীভাবে মানবাজার১ ব্লকের রামনগর হাইস্কুলের সামনে কেন্দ্রীয় কস্তুুরবা হস্টেলে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের ক্লাস শুরু হবে।বৃহস্পতিবার মানবাজার মহকুমা শাসক মহম্মদ মানজার হোসেন আঞ্জুম সাংবাদিক বৈঠকে জানান,পুনস্যা একলব্য মডেল স্কুল শুরু করতে আর কোনো সমস্যা রইলো না। রাজ্য সরকার থেকে স্কুল শুরু করার জন্য স্টাফ অনুমোদন মিলেছে। ষষ্ঠ শ্রেণীর ৩৫ জন ছাত্র ও ৩৫ জন ছাত্রীদের নিয়ে পঠন পাঠন শুরু হবে।পাশাপাশি পুরুলিয়া জেলার আদিবাসী ছেলে মেয়েরা ভর্তি হতে পারবে বলে জানান তিনি।