আইনি সচেতনতার পাঠ বিশরী আঞ্চলিক পিডিজিএম হাইস্কুলে

অমরেশ দত্ত, মানবাজার: ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথারিটি পুরুলিয়া-এর উদ্যেগে মানবাজার ১ ব্লকের অন্তর্গত বিশরী আঞ্চলিক পিডিজিএম হাইস্কুলে বুধবার অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। এদিন বাল্যবিবাহ রোধে স্কুল পড়ুয়াদের দেওয়া হয় সচেতনতার পাঠ। মূলত রাজ্যে বাল্যবিবাহের হার উদ্বেগজনক। তাই বাল্যবিবাহ প্রতিরোধ করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের বাল‍্য বিবাহ প্রতিরোধে সচেতনতার বার্তা দেওয়া হল।পাশাপাশি পক্সো আইন, শিশু শ্রম, পণপ্রথা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এদিন।এদিন ফুল দিয়ে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথারিটি পুরুলিয়া'র কর্মকর্তাদের বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 
এবিষয়ে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথারিটি সেক্রেটারি সুলতান মামুদ বলেন, মূলত শিক্ষার্থীদের আইনি সচেতনতা করা আমাদের মুল লক্ষ্য। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে আইন নিয়ে পড়াশুনা হয় না।তাই শিক্ষার্থীদের সচেতনতার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি।
পাশাপাশি বিদ্যালয়ের মনোরম ও পরিচ্ছন্ন পরিবেশ এবং শিক্ষক-শিক্ষিকাদের আচরণের ভূয়সী প্রশংসা করেন তিনি। মুলত এই ধরনের উদ্যেগকে সাধুবাদ জানান বিশরী আঞ্চলিক পিডিজিএম হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মঙ্গলময় গরাই সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.