জাতীয় ভোটার দিবস উপলক্ষে পদযাত্রা কর্মসূচি

অমরেশ দত্ত, বরাবাজার:জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন MY Bharat-এর উদ্যোগে   অনুষ্ঠিত হলো জাতীয় ভোটার দিবস পদযাত্রা – ২০২৬ কর্মসূচি। “MY Bharat MY Vote” শিরোনামে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। বরাবাজার ব্লকে অনুষ্ঠিত এই কর্মসূচিটি বাস্তবায়ন করে সিন্দরী উৎকর্ষ একাডেমী সোসাইটি এবং সার্বিক সহযোগিতায় ছিল MY Bharat কেন্দ্র, পুরুলিয়া। অনুষ্ঠানে MY Bharat-এর স্বেচ্ছাসেবক, স্থানীয় যুবক-যুবতী ও প্রথমবার ভোটদাতা তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কর্মসূচির অংশ হিসেবে বামুনডিহা তুড়কু মোড় থেকে নডিহা মোড় পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি প্রথমবার ভোটদাতাদের কলম দিয়ে সংবর্ধনা, ভোটার সচেতনতা বিষয়ক আলোচনা সভা, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার শপথ গ্রহণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভোটদানের গুরুত্ব, ভোটার নিবন্ধন ও ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয়েও যুবসমাজকে সচেতন করা হয়। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে সচেতন, নৈতিক ও দায়িত্বশীল ভোটার হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। শারীরিক সুস্থতা, সামাজিক অংশগ্রহণ ও গণতান্ত্রিক সচেতনতাকে একত্রিত করে জাতীয় ভোটার দিবসকে একটি গণআন্দোলনের রূপ দেওয়াই এই কর্মসূচির লক্ষ্য। এই কর্মসূচির মাধ্যমে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী বৃন্দাবন মাহাতো, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী দিলীপ কুমার মাহাতো, আনন্দ মাহাতো, গনেশ পরামানিক সহ অন্যান্য সকল সমাজকর্মীবৃন্দ।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.