জমজমাট টুর্নামেন্ট হরেকৃষ্ণপুর নন্দনকাননে! চ্যাম্পিয়ন বুলেট একাদশ

অমরেশ দত্ত, মানবাজার: মানবাজার হরেকৃষ্ণপুর কালী মাতা ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল শুভম স্মৃতিকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা।এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে।শনিবার নন্দনকানন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বুলেট একাদশ এবং সুরেশ এন্ড সোমনাথ একাদশ।এদিন সুরেশ এন্ড সোমনাথ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বুলেট একাদশ।প্রথমে ব্যাট করে  ৬ উইকেটে হারিয়ে ১১২ রান করে সুরেশ এন্ড সোমনাথ একাদশ।জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় বুলেট একাদশ।
আয়োজক কমিটির পক্ষ থেকে রাজেশ চ্যাটার্জী এদিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। আগামী দিনে এরকম সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ ভাবে আমরা আরো টুর্নামেন্ট করব বলে জানান তিনি। 
হরেকৃষ্ণপুর কালী মাতা ক্লাবের পক্ষ থেকে অরুন চ্যাটার্জী বলেন, সকলের উপস্থিতি ও সহযোগীতায় সমগ্র টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমরা উচ্ছ্বসিত এবং এজন্য প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।
এদিনের প্রতিযোগিতায় দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ম্যান অফ দ্যা ম্যাচ হন আফজল আলী, ম্যান অব দ্যা সিরিজ হন শুভদীপ চ্যাটার্জী। এদিন উপস্থিত ছিলেন মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র, বিশিষ্ট ক্রীড়াবিদ রাজেশ দত্ত সহ বিশিষ্ট জনেরা।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.