নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মহুলবন সাহিত্য গোষ্ঠীর গৌরবময় ৮ বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার ১২ ই সেপ্টেম্বর কলকাতা নন্দনের অবনীন্দ্র সভাঘরে অনুষ্ঠিত হলো আগমনী কবিতা উৎসব। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন শতাধিক কবি ও আবৃত্তি শিল্পীর উপস্থিতিতে অনুষ্ঠানটি আলাদা মাত্রা পায়।
মহুলবনের সম্পাদক নরেন্দ্রনাথ সেনগুপ্ত জানান এদিনের অনুষ্ঠানে পুরুলিয়া, বাঁকুড়া,বীরভূম,মুর্শিদাবাদ,কলকাতা সহ জেলার নানান প্রান্ত থেকে শতাধিক শিল্পী রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নরেন্দ্রনাথ সেনগুপ্তের লেখা দুটি প্রবন্ধে বই 'অহল্যাভূমি পুরুলিয়ার দেশে' ও 'পুরুলিয়ার মন্দির ও জীবন জীবিকা' প্রকাশিত হয়৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি দেবব্রত সিংহ, কবি অজিত বাইরি, তীর্থ সুন্দর বিশ্বাস। মহুলবনের অনুষ্ঠানে কবিতায় ও কথায় সকল কে মুগ্ধ করেন আমন্ত্রিত শিল্পী মধুমিতা পাল মন্ডল, প্রবীর কুমার পাল, মায়া বিশ্বাস, শ্রাবন্তী ঘোষ মন্ডল, অর্চনা মুখার্জি, দোয়েল মুখার্জি, অমৃতা ঘোষ, সুমিতা রায়, পতিত পাবন রক্ষিত, সুমিতা পয়রা, অনিবার্ণ ভাদুড়ি সহ আরও অনেকে।
মহুলবনের এই উদ্যোগে খুশি সাহিত্য সংস্কৃতির শিল্পীবৃন্দরা।পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোমা গোস্বামী।