নিজস্ব সংবাদদাতা, মানবাজার:মানবাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর, আহত ২।দুর্ঘটনাটি ঘটে শনিবার মানবাজার থানার অন্তর্গত মানবাজার-পুরুলিয়া রাজ্য সড়কের জিতুজুড়ি পেট্রোল পাম্প এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের উপর ধাক্কা মারে। বাইকে ছিলেন গোপালনগরের নডিহার বাসিন্দা চিরঞ্জিত মাহাতো এবং তার স্ত্রী ও দেড় বছরের কন্যা সন্তান।ঘটনাস্থল থেকেই তড়িঘড়ি পুলিশ ও স্থানীয়রা মিলে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনায় আহত দুজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।