ছোট সাগেন প্রাথমিক বিদ্যালয়ে "পথ পাঠাগার"-এর শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচী

অমরেশ দত্ত, মানবাজার: মানবাজার ১ ব্লকের অন্তর্গত ছোট সাগেন প্রাথমিক বিদ্যালয়ে "পথ পাঠাগার" এর উদ্বোধন হয়।শনিবার ফিতে কেটে শুভ উদ্বোধন করেন মানবাজার বিধানসভার বিধায়িকা ময়না মুর্মু। মুলত শিক্ষা বাস্তবায়নে চলছে বিভিন্ন পদক্ষেপ।প্রত্যেকের জীবনে  সৃজনশীল ও আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত অধ্যয়ন ও নিয়মানুবর্তিতা। আর এই লক্ষ্যকে সামনে রেখেই সকলকে বইমুখী করতে এই ধরনের উদ্যোগ বলে জানা যায়। মুল লক্ষ্য সর্বাঙ্গীণ বিকাশ সাধন।জানা যায়, এই পথ পাঠাগার বিভিন্ন জায়গায় রাখা থাকবে যাতে ২০-২৫ টি বিভিন্ন বই থাকবে।
ছোট সাগেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ রায় বলেন, মানুষ এখন লাইব্রেরী যাচ্ছে না। তাই আমাদের প্রয়াস বইকেই মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়ার। বাজার হাট, মন্দির সব জায়গায় থাকবে এই পথ পাঠাগার। 
সকল এলাকা বাসী এই প্রয়াসে স্বাগত জানিয়ে অনেক বই দান করেন। পাশাপাশি এদিন  "একটি গাছ মায়ের নামে" কর্মসূচীতে বিধায়িকার মা পুতুল মুর্মুর নামে একটি ফলের গাছ লাগানো হয় স্কুল প্রাঙ্গনে।
সকলের উপস্থিতিতে আনন্দময় আবহে ভরে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন।প্রত্যেকের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি মনোরম হয়ে ওঠে। এদিনের অনুষ্ঠানে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.