অমরেশ দত্ত, মানবাজার: পুরুলিয়া জেলা পুলিশের সাফল্যের পর সাফল্য চিত্র ফুটে উঠেছে। একাধিকবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছেন জেলা পুলিশ যার নাম দিয়েছিলেন প্রাপ্তি। পাশাপাশি সোমবার মানবাজার মহকুমাতেও পুলিশের সাফল্যের চিত্র ফুটে উঠল।
এদিন মানবাজার এসডিপিও অফিসে মানবাজার থানা এলাকার ৮টি, বরাবাজার থানা ৫টি, বান্দোয়ান থানা ৪টি, বোরো থানা ৩টি, পুঞ্চা থানা ২টি, কেন্দা থানা এলাকার ১টি মোট ২৩ টি হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হল প্রকৃত মালিকের হাতে। এদিন হারানো মোবাইল পেয়ে খুশি এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
এবিষয়ে মানবাজার এসডিপিও শাশ্বতী স্বেতা সামন্ত বলেন,মানবাজার সাবডিভিসনে গত ফেব্রুয়ারি মাসে ২৩ টি ফোন রিকভার করেছি।আজকে সেগুলি তুলে দেওয়া হল।পাশাপাশি এরকম প্রচুর কমপ্লেন আসে, আমরা সেই বিষয়গুলি দেখার ও রিকভার করার চেষ্টা করি বলে জানান তিনি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবাজার সিআই শ্রীকান্ত মুলা, মানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজী কাওসার নফিস, পুঞ্চা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকগন।